প্রিয় বাংলাদেশ

প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব লীলা নিকেতন আমাদের এ বাংলাদেশ। প্রকৃতি যেন আপন হাতে এ দেশকে সাজিয়েছে মনের মতো করে। যে দিকে তাকাই শুধু সবুজের সমাহার। ছবির মত সারি সারি গ্রাম, আঁকাবাঁকা নদী, দিগন্ত বিস্তৃত ফসলের ক্ষেত, বন-বনানী আর পাখ-পাখালির মিষ্টি কলরবে মুখরিত এ দেশ। মায়াভরা এ দেশের অনুপম প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে কত কবি লিখেছেন কত কবিতা কত গান, ভাবুকের হৃদয়ে জেগেছে অনির্বচনীয় ভাবের হিল্লোল।

তাইতো কবির কণ্ঠে ধ্বনিত হয়,
“ছয়টি ঋতুর ভরা এ দেশ রুপের নাইরে শেষ ও তার রুপের নাইরে শেষ, সে যে আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ।”

Published by Md. Mizanur Rahman

Not a professional photographer but try to fulfill my dream.

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started