শস্য শ্যামল বাংলাদেশ

সবুজের বাংলাদেশে সবকিছুই সবুজ হতে হবে এমন তো কোনো কথা নেই। তারই প্রমাণ সরূপ মরিচ শুকানোর দৃষ্টিনন্দন দৃশ্য। সবুজের বুক ছিড়ে টুকরো টুকরো লাল! আহা! লাল সবুজের বাংলাদেশ! লোকেশনঃ পঞ্চগড়।

চাঁদ মামা

চাঁদ, পৃথিবীর একমাত্র উপগ্রহ। আমাদের নিকটতম প্রতিবেশীও বটে। ছোটবেলায় মা-মাসিরা কেন যে চাঁদকে মামা বলে পরিচয় করিয়ে দিয়েছিলেন সে সময় বুঝতে পারি নি। কিন্ত এখন পেরেছি। তাইতো, আধুনিক বিজ্ঞানের অপার মহিমায় মহিমান্বিত হয়ে পৃথিবীর সব ভাগ্নে জাতি পাড়ি জমাতে চাচ্ছে তার আপণ মামা বাড়ির উদ্দেশ্যে।

প্রিয় বাংলাদেশ

প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব লীলা নিকেতন আমাদের এ বাংলাদেশ। প্রকৃতি যেন আপন হাতে এ দেশকে সাজিয়েছে মনের মতো করে। যে দিকে তাকাই শুধু সবুজের সমাহার। ছবির মত সারি সারি গ্রাম, আঁকাবাঁকা নদী, দিগন্ত বিস্তৃত ফসলের ক্ষেত, বন-বনানী আর পাখ-পাখালির মিষ্টি কলরবে মুখরিত এ দেশ। মায়াভরা এ দেশের অনুপম প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে কত কবি লিখেছেনContinue reading “প্রিয় বাংলাদেশ”

Design a site like this with WordPress.com
Get started